রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আখাউড়া রেলওয়ের ক্লাবে জুয়ার আসর, পৌর কাউন্সিলরসহ ১৩জন গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩৭১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়৷ তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও এক লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মিয়া(৩০),বাবুল মিয়া(৬০), সবুজ খন্দকার(৩৫), আমজাদ হোসেন(৩০), আব্দুর রউফ(৪৪), সোহাগ খান(৩০), এমদাদুল ইসলাম ভূইয়া(৫০), মো. রবিউল(৩০), মজিবুর (৫৫), মো. ফরিদ মিয়া(৬০), ফুল মিয়া(৬৮), ফখরুল মিয়া(৪৫) ও মো. ইমরান(৪৮)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের
ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে
ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জুয়া খেলার সময় ১৩জনকে আটক করা হয়।এসময় নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১০৪ টি তাস কার্ড জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit