শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

প্রাচীর ভেঙ্গে রাইস মিলের ভেতর ট্রাক ঢুকে হেলপার নিহত, চালকসহ আহত ২

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে প্লাষ্টিকের পাইপবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাইস মিলের প্রধান ফটকের সাথে ধাক্কাদিয়ে প্রাচীর ভেঙ্গে অফিসকক্ষের ভেতর ঢুকে পড়ায় দুমড়ে-মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের হেলপার বিজয় হোসেন (২৫)। আহত হয় ট্রাক চালকসহ দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন কেটে নিহতের মরদেহসহ আহত দুইজনকে উদ্ধার করে। আর এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের বিজয়রামপুর পেয়ারাতলার পাশে। নিহত হেলপার বিজয় হোসেন মেহেরপুর জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে বুধবার গভীররাতে একটি ট্রাকে প্লাষ্টিকের পাইপবোঝাই করে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসে। চলন্ত অবস্থায় ঘুমে আচ্ছন্ন হলে চালক হৃদয় হোসেন ট্রাকের কেবিনের পেছনের ছিটে ঘুম পড়েন। এসময় হেলপার বিজয় হোসেন ট্রাক চালাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে পাঁচটার দিকে মনিরামপুরের পৌরশহরের বিজয়রামপুর পেয়ারাতলায় এলাকায় পৌছুলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি রাস্তারপাশে সালাম রাইস মিলের প্রধান ফটকের সাথে ধাক্কা দিয়ে প্রাচীর ভেঙ্গে অফিস কক্ষের মধ্যে ঢুকে পড়ে। ফলে ট্রাকটির সামনের অংশ(ক্যাবিন) ভেঙ্গে দুমড়ে-মুচড়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় চালকরূপী হেলপার বিজয় হোসেন।

আহত হয় কেবিনে থাকা ঘুমন্ত চালক হৃদয় হোসেন ও জাহিদুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর কেবিন কেটে বিজয়ের মরদেহ এবং আহতদেরকে উদ্ধার করেন। পরে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে চালক হৃদয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সালাম রাইস মিলের সত্তাধিকারী আবদুস সালাম জানান, ট্রাকটি প্রথমে আঘাত করেন তার প্রধান ফটকের(গেট) সাথে। ফটক ভাঙ্গার পর ট্রাকটি প্রাচীর ভেঙ্গে অফিস কক্ষের ভেতর ঢুকে পড়ে। অবশ্য এসময় অফিসে কেউ ছিলেননা।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আমজাদ হোসেন জানান,প্রাথমিক তদন্তে জানাগেছে হেলপার ট্রাক চালানোর সময় ঘুমের আচ্ছন্ন হয়। ফলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি দূর্ঘটনায় পতিত হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, কেউ অভিযোগ না করায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit