রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

জয়পুরহাটে মোহাম্মদ আলী হত্যা মামলায় দুই জনের ফাঁসির রায়

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২০৪ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাদের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আহসান হাবীব ও মৃত বুদা প্রামাণিকের ছেলে ওহেদুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামীরা। ওইদিন মোহাম্মদ আলীসহ ও আসামীরা মিলে ভিসিডি ও ক্যাসেট ভাড়া নেন স্থানীয় বাজার থেকে। সেই ভাড়া করা ভিসিডি আসামীরা একজনের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে মোহাম্মদ আলীর সাথে তাদের কথা কাটাকাটি হয়।

এর জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন। জয়পুরহাট জজ আদালতের সরকার পক্ষের কৌশলী এ্যাডঃ নৃপেন্দ্রান মন্ডল এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit