রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

আকু বিল পরিশোধে আবারও কমছে রিজার্ভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : নতুন অর্থবছরের শুরুতেই চমক দেখিয়েছিলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ঈদ উপলক্ষ্যে প্রবাসী আয়ের পরিমাণ বেড়েছিলো। পাশাপাশি বিদেশি ঋণের ছাড় ও রপ্তানি আয় ইতিবাচক ধারায় ফেরায় ৩১ বিলিয়ন ডলার ছাড়ায় রিজার্ভ। তবে চলতি সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে ১ দশমিক শূণ্য ৯ বিলিয়ন ডলার। এতে রিজার্ভ কমে আবারও ৩০ বিলিয়নে নেমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। চলতি সপ্তাহে (৫ জুলাই সম্ভাব্য) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে ১ দশমিক শূণ্য ৯ বিলিয়ন ডলার। এতে রিজার্ভ নেমে আসবে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলারে।

আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। এ ব্যবস্থায় সংশ্নিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর সুদসহ আমদানির অর্থ পরিশোধ করে। ইরানের রাজধানী তেহরানে আকুর সদরদপ্তর। দায় পরিশোধের মতো রিজার্ভ না থাকায় গত অক্টোবরে আকু থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কা।

সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক এখনো ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করায় রিজার্ভে চাপ অব্যহত রয়েছে। এদিকে, আইএমএফের শর্ত মেনে ডলারের বাজারভিত্তিক দর কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বাড়বে আমদানি ব্যয়। এর ফলে প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। দীর্ঘদিনের ডলার সংকট ও টাকার অব্যহত অবমূল্যায়ণ বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বাদ দিতে হবে। তাহলে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ দাঁড়াবে ২৩ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এই রিজার্ভ দিয়ে ৫ মাসের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে। তবে আইএমএফের হিসেবে ব্যবহারযোগ্য যে রিজার্ভ রয়েছে তা দিয়ে ৪ মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। যদিও সংস্থাটির ঋণ বিতরণের শর্তে উল্লেখ করা আছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে ৪ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভে সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারযোগ্য রিজার্ভ কমপক্ষে ২৪ বিলিয়ন ডলারের উপরে হতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit