বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

ডেঙ্গুর বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৬২ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর বিষয়ে আমাদের নজরদারি রাখতে হবে। যারা মশা নিধনের দায়িত্বে আছেন, আমি তাদের আহ্বান জানাই, আপনারা আপনাদের কার্যক্রম আরও জোরদার করেন। অনেক লোক কিন্তু ডেঙ্গুতে প্রাণ হারাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় সুপার স্পেশালাইজড হাসপাতালে আন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে ডেঙ্গু অনেক বাড়ছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, অল্প কয়েকদিনের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৬০ জন মারা গেছেন। এখনও প্রায় দেড় হাজার রোগী হাসপাতালে ভর্তি আছেন। প্রতিদিন নতুন করে কয়েকশো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

মন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। হাসপাতালগুলো রোগীতে ভরে যাচ্ছে। সেজন্য দ্রুত মশা নিধন করা প্রয়োজন। আশা করব যেন ডেঙ্গুতে আর মৃত্যু না ঘটে। রোগীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সময়মতো হাসপাতালে এসে চিকিৎসা নেবেন। তাহলে ডেঙ্গুতে মৃত্যুর হার অনেক কমে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit