সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সুইডেনে কোরআন অবমাননা, জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : েমঙ্গলবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে জেনেভাভিত্তিক জাতিসংঘ মানবাধিকার পরিষদের মুখপাত্র জানিয়েছেন, চলিত সপ্তাহের শেষ দিকে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ধর্মীয় বিদ্বেষ বেড়ে যাওয়া এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করা হবে। গত সপ্তাহে সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। স্টকহোম পুলিশ অনুমোদিত একটি বিক্ষোভ মিছিলের সময় এক ব্যক্তি এটি করেছিল।

পরে বিশ্বের মুসলিম দেশগুলো সংগঠন ইসলামিক সম্মেলন সংস্থা-ওআইসি এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানালে সুইডিশ সরকার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর মতো ইসলাম বিদ্বেষী ঘটনার নিন্দা জানায়।বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তারা এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সুইডিশ সরকারকে ত্বরিত পদক্ষেপ নিতে আহ্বান জানায়।  

তবে সবচেয়ে কড়া প্রতিবাদ জানায় মরক্কো। দেশটি সুইডেনে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়। প্রায় একই ধরনের কাজ করে ইরান। সুইডেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের যোগদান আটকে দেয় দেশটি। স্টকহোমে কোরআন পোড়ানোর ঘটনার পরপরই এর প্রতিবাদে ইরাকিরা বাগদাদে সুইডিশ দূতাবাসে ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘মুসলমানদের পবিত্র মূল্যবোধকে অপমান করা যে, বাক স্বাধীনতা নয় তা আমরা পশ্চিমা উদ্ধত জনগণকে ভালো করে শিখিয়ে দেবো।’  

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit