রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

রাজধানীতে কমছে কাঁচা মরিচের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৪১ Time View

ডেস্ক নিউজ : রোববার (২ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার। এতে নাজেহাল অবস্থা ভোক্তাদের। তবে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে এ সবজির দাম।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে কেজিতে ১০০ টাকা কমে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। আর পাইকারিতে দাম কমেছে ৪০ থেকে ৮০ টাকা; বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকায়। বিক্রেতারা জানান, কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। মূলত ঈদের ছুটি শেষে সরবরাহ শুরু হওয়ায় দাম কিছুটা কমেছে। তবে ভারত থেকে আমদানি শুরু হলে দাম আরও কমবে।
 
জয়নাল নামে এক বিক্রেতা বলেন, ঈদের ছুটির কারণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি আপাতত বন্ধ। সোমবার থেকে বর্ডার খুলছে; আমদানি শুরু হলে দাম আরও কমবে। শরিফ নামে এক ক্রেতা বলেন, দাম কিছুটা কমেছে। তবে এখনও ক্রয়ক্ষমতার বাইরে। দাম আরও কমানো উচিত। এদিকে, ঈদের পর ক্রেতা কম থাকায় ও সরবরাহ তেমন না হওয়ায় মাছের দাম কিছুটা বেড়েছে বলে জানান বিক্রেতারা।
 
আর মুরগির দোকান খুললেও বাজারে ক্রেতা নেই বললেই চলে। তবে বাড়েনি দাম। বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit