রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

ছেলের দেনার যন্ত্রণায় বাবার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১২৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছেলের দেনার যন্ত্রণায় কীটনাশক পানে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। নিহত রতন মজুমদার (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত অবনি মজুম দারের ছেলে। শনিবার (১ জুলাই) বিকেলের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চুয়ানির টেক এলাকায় এই ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে নিহত রতন মুজদারের ছেলে সুজন মজুমদার অনেক টাকা দেনা করে ইন্ডিয়া চলে যায়। তার পর ছেলের পাওনাদাররা তার বাবা রতন মজুমদারকে তার ছেলের কাছে পাওনা টাকার জন্য তাকে মানসিক ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। ছেলের দেনাদারদের মানসিক চাপে শনিবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে রতন বের হয়ে যায়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তার ফোনে কল করে তাকে না পেয়ে খোজাখুজি শুরু করে।

একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারে উপজেলার চুয়ানির টেক এলাকায় ইউবিএমসি বিক্স ফিল্ডের মাটির স্তুপের ওপর বসে কীটনাশক পান করে রতন আত্মহত্যা করে।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছেলের দেনায় হতাশ হয়ে তার বাবা কীটনাশক পানে আত্মহত্যা করে।  পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit