রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেট ভাঙল গাউছিয়া কমিটি, চামড়া সংগ্রহ এক লাখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৪৩৪ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল আজহার দিন সকাল থেকেই সারা দেশের মতো চট্টগ্রামেও চলেছে পশু কোরবানি। পশু কোরবানির কয়েক ঘণ্টার মধ্যেই চামড়াবাহী পিকআপের সারি নগরীর মুরাদপুর এলাকার জামেয়া সুন্নিয়া মাদ্রাসামুখী।

জামেয়া সুন্নিয়া মাদ্রাসা ঘুরে দেখা যায়, একের পর এক পিকআপ ঢুকছে মাদ্রাসা চত্বরে। আর মানবিক সংগঠন গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা সেই চামড়া নামিয়ে লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করছে। তারা যে এক লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছিল, সেটি পূরণ হয়েছে বলে জানিয়েছেন গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ।

 
মূলত চামড়া ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতেই গত বছর থেকে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চামড়া সংগ্রহ শুরু করে সংগঠনটি। প্রথম বছরেই সফল হয় তারা। যে কারণে বিগত বছরগুলোতে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হলেও; এখন সেটি আর হচ্ছে না।

এদিকে চামড়া ব্যবসায়ীদের কারসাজিও অনেক কমে এসেছে। নগরীর ৪১টি ওয়ার্ডে ৫০০টির বেশির বুথ খুলে সংগ্রহ করা হচ্ছে পশুর চামড়া।
গাউছিয়া কমিটির সভাপতি মো. তাসকির আহমেদ বলেন, ৫০০টি বুথের মাধ্যমে চামড়াগুলো সংগ্রহ করে জামিয়ার মাঠে নিয়ে আসা হয়েছে। এতে ৫ হাজারের বেশি কর্মী নিয়োজিত রয়েছে।
চলতি বছর চট্টগ্রামে গাউছিয়া কমিটির বাইরে আরও যে সাড়ে চার লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেটি পূরণ হয়েছে বলে জানিয়েছেন কাঁচা চামড়ার আড়তদাররা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit