বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৬১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সকালে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে টাকচাপায় অটোরিকশার দুই যাত্রী  এবং কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন, জুলেখা বেগম (৪০)। তার বাড়ি কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায়। ওই এলাকাতেই  ট্রাকচাপায় তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকাল সাড়ে ৮টায় হবিগঞ্জের মাধবপুর থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে বুধন্তি এলাকায় বিপরীতমুখী দিক থেকে আসা অপর একটি ট্রাক চাপা দেয়।

এতে অটোরিকশাটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে সকাল ৯টায় সৈয়দাবাদ বাস স্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান জুলেখা বেগমকে চাপা দিলে তার মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit