রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

কানাইঘাটে ৫০০ পরিবারের মধ্যে রেড-ক্রিসেন্টের চারা ও সবজি বীজ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩২৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর উদ্যোগে কানাইঘাট উপজেলার ৫০০ অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন ফলজ ও ঔষধী জাতের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। ২৫ জুন রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড-ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নেজাম উদ্দিন,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন,রেড-ক্রিসেন্ট সিলেট ইউনিট এর যুব প্রধাণ পলাশ গুণ প্রমূখ।

এ সময় সভাপতির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন রেডক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের কল্যানে কাজ করে। শুধু দূর্যোগময় মূহুর্তে নয় অসহায় মানুষের জীবন জীবিকায়নে রেড-ক্রিসেন্ট কাজ করে যাচ্ছে। উল্লেখ্য এর আগে সকালে সাতবাঁক ইউপি কমপ্লেক্সে ৮০ টি পরিবারের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit