বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

দেশে আরও ৩৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৭১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যায়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ২৩৬ জন ও ঢাকার বাইরে ১৩৫ জন। বর্তমানে সারাদেশে এক হাজার ৩৮৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন ও ঢাকার বাইরে ৩৬৩ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৬ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট সাত হাজার ৬০৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় পাঁচ হাজার ৮৫৫ জন ও ঢাকার বাইরে এক হাজার ৭৫৪ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ছয় হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ৭৯৮ জন ও ঢাকার বাইরে এক হাজার ৩৮১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit