বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেতুতে একদিনে দুই কোটি ৬৫ লাখ টাকার টোল আদায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৪৬ Time View

ডেস্ক নিউজ : ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছেন ঘরমুখো মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় পরিবহণের কয়েকগুণ চাপ বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

এদিকে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন দীর্ঘ লাইন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঈদযাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথে টোল আদায় করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit