রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

নগরীর জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: বাসদ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৪৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নগরীর জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোববার (২৫ জুন) রবিবার বিকাল সাড়ে ৫টায় আম্ভরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশু রাণী শর্মা, মনজুর আহমদ, রুমন বিশ্বাস, রত্না বসাক, আনোয়ার হোসেন, আকবর আলি, ইউসুফ আহমদ, আনোয়ার হোসেন কুটি, জাহেদ আহমদ, অর্চিতা শর্মা প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও একটু বৃষ্টি হলেই নগরীর জলাবদ্ধতা নিমজ্জিত হয়ে যায়। মূলত অপরিকল্পিত, উন্নয়ন, প্রকল্প গ্রহণে অসচ্ছতা-দুর্নীতির কারণে নগরীর জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। ফলে জলাবদ্ধতার কারণে নাগরিক জীবনে বিড়ম্বনা তৈরি হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্ষা মৌসুমের আগেই নদী ভাঙ্গন রোধ ও নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য আমাদের দলের পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। নদী ভাঙ্গন এলাকা পীরপুর-গরিপুর-শেখপাড়া গ্রামের মানুষ বর্তমানে উদ্বেগ-উৎকণ্টার মধ্যে দিনযাপন করছেন।সমাবেশে বক্তারা অবিলম্বে নগরীর জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit