বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নরসিংদীতে রাস্তা বন্ধ ও চেয়ারম্যানের বিরুদ্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৭২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : : নরসিংদীর পাঁচদোনা মোড়ে রাসেল মাহমুদ গং কর্তৃক পূর্ব শত্রুতার জেরধরে জন সাধারনের চলাচলের প্রায় শতবছরের মুক্তিযোদ্ধা পল্লির রাস্তা বন্ধ করে দেয়াও স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রোববার ২৫ জুন সকাল ১০ টায়  নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে মেহেড়পাড়া ইউনিয়ন বাসীর ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা পল্লীর মুক্তিযোদ্বা,মেহেড়পাড়া ইউনিয়ন পরিষধের প্যানেল চেয়ারম্যান,ইউপি সদস্য স্থানীয় আওয়ামীলীগের নেতৃরৃন্দ ও সর্বস্তরের জন সাধারন অংশ গ্রহন করেন। মানব বন্ধনে উপস্থীত বক্তারা বলেন, গত ১ বছর পূর্বে কামাল হোসেন নামে এক ব্যাক্তি পাঁচদোনা মোড়ে স্থানীয় কয়েক জন মালিকের নিকটথেকে জায়গা ভাড়ানিয়ে আল্লাহর দান নামে একটি পাইকারী আড়ত নির্মান করেন। উক্ত আড়তের মধ্যে সরকারী প্রায় ৫৫ শতাংশ খাশ জমিও রয়েছে।

আড়ত টি নির্মান করার সময় সরকারী অনুমতি না থাকা ও বিভিন্ন মালিকানা  জটিলতায় মামলা মোকদ্দমার সৃষ্টি হলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থীতিতে ভোলডোজার দিয়ে আড়তের মেইন রাস্তা বন্ধ করেদেয়। পরে উক্ত কামাল হোসেন তার ভাগিনা পরিচয়ে শেখেরচর বাসষ্টেন্ডের হাবিবুর রহমানের ছেলে রাসেলমাহমুদ(সাউদ আাফ্রিকা রাসেল) কে আল্লাহর দান পাইকারী আড়তটির র্পাটনার হিসেবে পরিচালক বানায়। কিছুদিন পর  আল্লাহর দান পাইকারী আড়তের দক্ষিন পাশে ইনর্পোট এক্সর্পোট নামে আরেকটি পাইকারী আড়ত অন্য মালিক নির্মান করে। এর পরথেকেই দুই মালিকের পূর্ব শত্রুতার জেরধরে রাসেলগংরা সস্ত্রাসী র্কাযক্রম শুরুকরে। যার ফলশ্রুতিতে আল্লাহর দান পাইকারী আড়তটির চারধিক খোলা থাকলেও পেশী শক্তির বলে রাসেলগংরা প্রায় শতবছরের মুক্তিযোদ্ধা পল্লি ও হিন্দু অধ্যশিত এলাকার রাস্তাটি বন্ধ করে দেয়। এতে তাৎক্ষনিক ভোগান্তির স্বীকার হচ্ছে মুক্তিযোদ্বা পল্লীর বসবাসরত মুক্তিযোদ্বাপল্লীর ভিতরে থাকা মসজিদের মুসুল্লি ও রাস্তা দিয়ে চলাচলরত ছাত্রছাত্রী এবং হিন্দু অধ্যসিত এলাকার  তিনটি গ্রামের জনসাধারন।

বন্ধকওর দেয়া রাস্তাটি খুলে দেয়ার জন্য এলাকা বাসী ইউপি চেয়ারম্যান আলহাজ আজহার অমিত প্রান্তকে বিষয়টি অবহিত করে তার হস্থক্ষেপ কামনা করেন। চেয়ারম্যান গ্রাম পুলিশ নিয়ে গত ১৯ জুন ঘটনাস্থলে এসে বন্ধ রাস্তাটি খুলে দেয়ার নির্দেশ দিলে বর্তমানে সৌদি আরবে অবস্থান রত রাসেল মাহমুদের নির্দেশে তার ভাই হিমেল,পাভেল,নোভেল সহ তাদের সহযোগীরা চেয়ারম্যান ও তার লোক জনের উপর অর্তকিত হামলা চালায়। পরে স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করতে গিয়ে সন্ত্রাসী বাহিনীকে মারধর করে তাড়িয়ে দেয়। এঘটনায় উক্ত রাসেলের পিতা হাবিবুর রহমান বাদীহয়ে গত ১৯ জুন  নরসিংদী বিজ্ঞ র্কোটকে আসল তথ্য গোপন করে ইউপি চেয়ারম্যান কে প্রধান আসামী করে আরো ১১ জনের বিরুদ্বে কোর্টে মিথ্যা মামলা দায়ের করেন। যাহা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন ও হয়রানী মূলক বলে মানব বন্ধনে অভিযোগ করা হয়। মেহেরপাড়া ইউপি সদস্য সেলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, অভিলম্বে শতবছরের মুক্তিযোদ্ধা পল্লির বন্ধকরে দেয়া রাস্তা সর্ম্পূন খুলে দেয়া এবং মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান এবং তার লোকজনের বিরুদ্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও রাসেল গংদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। নতুবা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলন করা হবে বলে মানব বন্ধন থেকে জাননো হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদ হাসান কাজল, ইউপি সদস্য আতাউর প্রধান, ইউপি সদস্য দানিছুর রহমান দানা, সাবেক মেম্বার বেলায়েত প্রমূখ । 

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit