বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ৫০০ ডেঙ্গুরোগী হাসপাতালে, মৃত্যু ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ জন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এর আগে গত ১৭ জুন সর্বোচ্চ আক্রান্ত ছিল ৪৭৭ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্তবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০০ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন ও ঢাকার বাইরের ৮৩ জন। ডেঙ্গুতে নতুন ওই দুজনের মৃত্যু নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়াল। আর বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়াল এক হাজার ৫০৩ জনে।

চলতি বছরের ১ জুন থেকে ২৪ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ছয় হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩৫২ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে এক হাজার ৪৮৭ জন।  একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন পাঁচ হাজার ২৯৪ জন।

তাদের মধ্যে ঢাকার বাসিন্দা চার হাজার ১৬০ জন এবং ঢাকার বাইরে এক হাজার ১৩৪ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ৪২ জন। ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit