রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

মনিরামপুরে ইলাহীবক্স মাদ্রাসা উন্নয়নে সিটিপ্লাজার অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২১৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরে নির্মানাধীন দারুল উলুম ইলাহীবক্স (কওমী)মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন করেন যশোর সিটিপ্লাজার চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম ইয়াকুব আলী। বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন শেষে তিনি মাদ্রাসা ও মসজিদ উন্নয়নকল্পে আড়াইলাখ টাকা প্রদান করেন।

এর আগে তিনি ও তার সফরসঙ্গিরা মাদ্রাসা প্রাঙ্গনে প্রবেশ করলে তাদেরকে অভ্যর্থনা জানান মাদ্রাসার মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনসহ একঝাক হাফেজ। পরে তিনি পঞ্চমতলা বিশিষ্ট মাদ্রাসার প্রতিটি কক্ষ পরিদর্শন করে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ, সাবেক সভাপতি এসএম মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম মিঠু, আওয়ামী লীগ নেতা আহাদ আলী, শিক্ষক মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা আবদুল কাদের প্রমুখ। মতবিনিময় শেষে মাদ্রাসা ও মসজিদ উন্নয়নকল্পে মুহতামিম মুফতি আশফাকুল আনোয়ার ইয়ামিনের হাতে আড়াইলাখ টাকার একটি চেক তুলেদেন এসএম ইয়াকুব আলী। এ ছাড়াও তিনি সাতজন এতিম শিক্ষার্থীকে ঈদুল আযহা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit