সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

কোরবানির জন্য কী কী সরঞ্জাম কিনবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৬৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : আর কোরবানি ঈদ সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে কামারপাড়া। এ ছাড়া এ সময় মৌসুমি অনেক বিক্রেতাও দা, ছুরি, কাঁচি, বঁটি ইত্যাদি বিক্রি করেন।

তাই যারা কোরবানি দেন তাদের অনেক ধরনের সরঞ্জাম আগে থেকেই মজুত করতে হয়। চলুন জেনে নিই কী ধরনের সরঞ্জাম আপনাকে আগে থেকে মজুত করতে হবে–

দা

দা দুই ধরনের হয়। একটি সাধারণ দা ও অন্যটি রামদা। এটি কিছুটা চাপাতির কাজ করে। মাংস বানানোর কাজে লাগে দা। এর সাইজ বা আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। এর হাতল কাঠ বা লোহার হতে পারে। আপনি ইচ্ছামতো নিতে পারেন।

চাপাতি


ছুরি ও চাকু
কোরবানির পশুর চামড়া ছাড়ানোর জন্য ছুরি ও চাকুর প্রয়োজন হয়। তবে চাকু যেন অনেক ধারালো হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট থেকে বড় অনেক সাইজের ছুরি-চাকু বাজারে পাওয়া যায়।

কুড়াল

সাধারণত মোটা হাড়গুলোকে কাটতে কুড়াল ব্যবহার করা হয়। তবে কুড়াল না থাকলে ভারী দা দিয়েও কাজ চালাতে পারবেন।

দাম বেড়েছে ছুরি-চাপাতির
চাপাতি, ছুরি ইত্যাদি।

দড়ি

কোরবানির পশু বাঁধার জন্য অবশ্যই মনে করে দড়ি কিনুন। গরু জবাই করার সময় এর পাগুলো বাঁধার জন্য দড়ির প্রয়োজন হয়।

কাঠের গুঁড়ি

মাংস সঠিকভাবে কাটার জন্য কাঠের গুঁড়ির প্রয়োজন হয়। এটি খুবই দরকারি একটি জিনিস। তবে অবশ্যই কাঠের গুঁড়ি কেনার সময় সেটি টেকসই হবে কি না, তা দেখে কিনুন।

চাটাই

কোরবানির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনার সময় কিন্তু চাটাই কিনতে ভুলবেন না। কারণ, পশু জবাইয়ের পর চামড়া ছাড়িয়ে এর ওপরই কিন্তু মাংস রাখা হয়। পারলে বড় আকারের ভালো মানের চাটাই কিনুন। এতে মাংস সুরক্ষিত থাকবে ও এর গায়ে ময়লা লাগবে না।

৫০০ টাকায় গাছের গুঁড়ি, ২০০ টাকায় চাটাই!
চাটাই ও কাঠের গুঁড়ি।

পলিথিন

চাটাইয়ের পাশাপাশি মোটা পলিথিনও খুবই দরকারি। কেননা, পলিথিনের ওপরই কাঠের গুঁড়ি রেখে মাংস কাটা হয়।

দাঁড়িপাল্লা বা ডিজিটাল ওয়েট মেশিন

মাংস মাপার জন্য আপনার প্রয়োজন হবে দাঁড়িপাল্লার। যদিও এখন দাঁড়িপাল্লার ব্যবহার কমেছে। সেই জায়গায় ব্যবহার হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন। 

কিচেন ওয়েট স্কেল অনলাইন ইন বাংলাদেশ | আজকেরডিল.কম
ডিজিটাল ওয়েট মেশিন

ময়লা ফেলার ব্যাগ

কোরবানির পর পশুর বর্জ্য ফেলার জন্য অবশ্যই ময়লা ফেলার ব্যাগ কিনতে ভুলবেন না। এতে পরিবেশদূষণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

EXTRA Large Garbage Bag (45" X 27") 10 Piece / Trash Bag / Waste Bag /  Moylar Bag / Poly Bag Black for Hospital Camping Storage Office Use ময়লা  ফেলার ব্যাগ কালো (

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit