মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দুর্গাপুরে লড়ির চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিজ লড়ি গাড়ির চাকায় পিষ্ট হয়ে বিল্লাল মিয়া (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ওইদিন রাতে সোমেশ্বরী নদীর ১নং বালু মহাল হতে বালু নিয়ে যাওয়ার সময় দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া এলাকায় নিজ লড়ি গাড়ির মাঝের বড় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাতেই তার গ্রামের বাড়ি শান্তিপুরে তার মরদেহ নিয়ে যায় স্বজনরা।

উপজেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল মিয়া জানান, বিল্লাল আমার পরিবারেরই এক সদস্য। দীর্ঘদন ধরে সে গাড়ি চালায়। তবে গতকাল রাতে বালু নিয়ে যাওয়ার সময় হঠ্যাৎ ব্র্যাক করলে পা পিছলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শফিউল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ নেই।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit