সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দুর্গাপুরে ৫৩ বোতল ফেনসিডিল সহ আটক ১

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১০৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক বাড়িতে অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এনামুল হক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেব পাড়া গ্রামের আহসানুল্লাহ হকের ছেলে।

পুলিশ জানায়, এনামুল পৌরশহরের সাধুপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি এসব মাদক বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বসত ঘরের খাটের নিচ থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে আটক করা হয়।

এ নিয়ে দুর্গাপুর থানারওসি (তদন্ত) মো. নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এনামুলের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে লুকানো অবস্থায় এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit