বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ডোমারে মিরজাগঞ্জ রেল স্টেশনের বেহাল দশা, হাজারো মানুষের দূর্ভোগ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৮৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সাড়া দেশে যখন রেল বিভাগের ব্যাপক উন্নয়ন, সেখানে বিগত ৩০ বছর যাবত এলাকার মানুষের চরম দূর্ভোগের শিকার হতে হচ্ছে নীলফামারী জেলার ডোমার উপজেলার মিরজাগঞ্জ এলাকার হাজারো যাত্রীদের।অবহেলা ও অবগ্যায় রেল স্টেশনটি পরিনত হয়েছে গোচরণ ভুমিতে। ময়লা স্তুপ, ধান ও খড় শুকানোর মাঠ। যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্কুল কলেজের ছাত্র/ছাত্রী এবং সাধারণ মানুষ। কর্তৃপক্ষকে একাধীকবার লিখিত ভাবে জানিয়েও কোন ফল না পাওয়ার গভীর ক্ষোভ প্রকাশ করেন তারা। বর্তমান সরকারের আমলে রেল খাতে ব্যপক উন্নয়নের ধারাবাহিকতায় চিলাহাটি থেকে আন্তনগর ঢাকা, খুলনা, রাজশাহী গামী ৭টি ট্রেন চলাচল করে। গত ৪জুন নতুন করে সংযুক্ত হয়েছে ঢাকাগামী উন্নত মানের চিলাহাটি এক্সপ্্েরস ট্রেন যা মাননীয় প্রধান মন্ত্রী উদ্বোধন করেন।

মিরজাগঞ্জ বাসীর অভিযোগ ৮টি ট্রেনের মধ্যে শুধু মাত্র সকাল ৭টায় খুলনা মেইল নামক লোকাল ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে আসার সময় স্টেশনে থামে তাও আবার ২নং রেল লাইনে। অথচ বিশাল বড় রেল স্টেশনের ও প্লাটফর্ম থাকা সত্তের ২ নং লাইনে দাঁড়ানোর কারনে অসুস্থ, বৃদ্ধ, মহিলা ও শিশুদের ট্রেনে উঠা নামা করতে দূর্ঘটনার শিকার হতে হয়। অথচ ঐই এলাকার জোড়াবাড়ী, মিরজাগঞ্জ, ট্রেপ্রিগঞ্জ, আমবাড়ী গোমনাতী এলাকার হাজারো মানুষকে চিলাহাটি অথবা ডোমারে গিয়ে ট্রেনে উঠতে হয়। দুই একটি ট্রেন স্টেশনে দাড়ানো সহ ১নং রেল লাইনে চলাচলের জোর দাবী জানান এলাকাবাসী। অপর দিকে স্টেশনে জনবল না থাকায় ময়লা আর্বজনায় ভরে গেছে প্লাটফর্ম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি সাধারণ মানুষ।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit