মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দুর্গাপুরে রথযাত্রা পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে প্রাচীনতম শ্রী শ্রী দশভূজা বাড়ি মন্দির পরিচালনা কমিটি।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে মন্দির চত্বর থেকে শতশত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের রথ যাত্রায় অংশ নেন। রথ টেনে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, মন্দির কমিটির সহ:সভাপতি ধীরেশ পত্রনবীশ, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, ব্যবসায়ী পরিমোল ঘোষ, মিন্টু সাহা প্রমুখ।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক শুভেন্দু সরকার পিন্টু বলেন, প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর, জগত হচ্ছে বিশ্ব, আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা পালন করা হয়। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit