বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

দুর্গাপুরে ফের বন্য হাতির তান্ডব আতঙ্কে গ্রামবাসী

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১০১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে রাতে আঁধারে ফের তা-ব চালিয়েছে ভারতীয় বন্য হাতির একটি দল। এতে গাছপালা ও বসত বাড়ি ভাংচুরের খবর গেছে। সোমবার (১৯ জুন) রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে বন্য হাতির দল এই তা-ব চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, খাদ্যের খোঁজে বন্য হাতির দল কয়েকদিন পর পরই ছুটে আসছে লোকালয়ে। খাবারের খোঁজে আসা হাতিগুলো বিভিন্ন ফসল নষ্টসহ বসত বাড়ি ভাঙচুর চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি করে যাচ্ছে। এদিকে এক মাস না যেতেই আবারও বন্য হাতির দল সীমান্তে অবস্থান নিলেও রাতে গ্রামে প্রবেশ করে তান্ডব শুরু করেছে। এজন্য চরম আতঙ্কে রাত রয়েছে গ্রামবাসীরা।

কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান (ভার) মো. সবুজ মিয়া বলেন, কয়েক বছর ধরে ভারতীয় বন্য হাতির পাল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। তবে গত ৬-৭ মাস ধরে হাতির দল বেশি আসতে শুরু করেছে। হাতির দল সীমান্তবর্তী গ্রামগুলোতে প্রবেশ করে দিনে-রাতে তান্ডব চালিয়ে ব্যপক ক্ষতি করে যাচ্ছে। হাতির আক্রমণে বিভিন্ন সময়ে এ পর্যন্ত ৪জন কৃষক নিহত ও আহত হয়েছেন প্রায় ৯ জন। গাছপালা বিনষ্ট সহ ঘরবাড়ি ভাঙচুর করেছে অন্তত ৫০ জনের।

এ নিয়ে দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, আমাদের লোকজন ওই এলাকায় অবস্থান করছে। গ্রামের মানুষদের সতর্ক থাকতে মাইকিং সহ ঘন্টা বাজানোর পরামর্শ দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit