মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দুর্গাপুরের ইলহাম পেলো জাতীয় পুরস্কার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম পেলো জাতীয় পর্যায়ে তৃতীয় পুরস্কার। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দ্বীনি আলিম মাদরাসার ৮ম শ্রেনির ছাত্র।

সোমবার (১৯ জুন) বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সষ্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এসময় অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাউশি‘র মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরি ও মাদরাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাউশি‘র সচিব সোলেমান খান সহ শিক্ষা মন্ত্রনালয় ও মাউশি‘র সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ইলহাম এর আগে একই বিষয়ের প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit