বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

আনসারের মহা পরিচালক মেজর জেনারেল আমিনুল হক’র সিলেট রেঞ্জ পরিদর্শন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট রেঞ্জ পরিদর্শন করলেন আনসারের মহা পরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। তিনি গত শুক্রবার সকালে সড়ক পথে এসে সিলেট রেঞ্জের জেলা অফিস পরিদর্শন শেষে বৃক্ষরোপন করেন।

পরবর্তীতে সড়ক পথে কালাপুর শ্রীমঙ্গল মৌলভীবাজার ২৪ ব্যাটালিয়ন পরিদর্শনে যান। আনসারের একটি সুসজ্জিত মোটর শোভাযাত্র তাকে স্বাগত জানান। এসময় তিনি গার্ড সালাম গ্রহণ করেন। পরে তিনি সকল সৈনিকদের সাথে দরবারে মিলিত হন। ২৪ ব্যাটালিয়নে বৃক্ষরোপন শেষে জুম্মার নামাজ আদায় করে সকল সৈনকদের সাথে প্রীতিভোজ শেষে পরিদর্শন বই স্বাক্ষর করে সড়ক পথে সিলেট ত্যাগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ২৪ ব্যাটালিয়নের পরিচালক ও ভারপ্রাপ্ত রেঞ্জ কমান্ডার মো. মেহেদী হাসান, সিলেট রেঞ্জের উপ পরিচালক মশিউর রহমান মানিক, সিলেট জেলা কমান্ড্যান্ট আলী রেজা বাব্বী, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট ফরিদ রহমান, সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল সহ ব্যাটালিয়নের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit