বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নীলফামারীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী কৃষক ও কৃষাণীদের সমন্বয়ে কর্মশালা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী কৃষক ও কৃষাণীদের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) বাস্তবায়নাধীন জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী এর সহায়তায় সদর উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয়ের হলরুমে কর্মশালায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারী ড. এস,এম আবু বকর সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহম্মেদ, রফিকুল ইসলাম, দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান, কেয়ার বাংলাদেশ এর রংপুর প্রতিনিধি নিহার কুমার প্রামানিক, সহকারী প্রকল্প ব্যবস্থাপক পোরসিয়া রহমান, উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ প্রমূখ বক্তব্য রাখেন। কর্মশালায় জানো প্রকল্পের আওতায় প্রত্যক্ষ ও পরোক্ষ পুষ্টি কার্যক্রম বাস্তবায়নকারী কৃষক ও কৃষাণীরা অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের আয়োজন যে সকল কৃষক ও কৃষানী এসেছেন তারা সকলেই সম্পদ কারন আপনারা সকলেই পুষ্টি কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন( ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে আসছে

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit