বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামী চেয়ারম্যান বাবু আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১২৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  : সাংবাদিক নাদিম হত্যায় জড়িত থাকার অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ে ভারত সীমান্তের একটি গ্রাম থেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ জুন) সকাল ৭টায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চড় তিস্তাপাড়া গ্রাম থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটক করেছে বলে জানিয়েছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তাঁর ধারণা, বাবু এই পথ দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় ছিলেন। তার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হন।

স্থানীয় সূত্র জানায়, তিস্তাপাড়া এলাকার মমতাজুল এর বাড়িতে বাবু অবস্থান করছিলেন। এ খবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। গত ১৪জুন জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit