বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

মাধবদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি হাসনাত সম্পাদক নজরুল 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৮৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী: নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভায় ২০২৩-২৪ সেশনে দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।শনিবার (১৭ জুন) বেলা ১২টায় মাধবদী প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এসভা অনুষ্ঠিত হয়। সভায় সাপ্তাহিক জনতার চিন্তার নির্বাহী সম্পাদক এড. আবুল হাসনাত মাসুম সভাপতি, দৈনিক আমার সংবাদের মাধবদী প্রতিনিধি মশিউর রহমান সিরাজ, দৈনিক আলোচনার নির্বাহী সম্পাদক ওবায়দুর রহমান সহ-সভাপতি, ভোরের ডাকের মাধবদী প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম সাধারন সম্পাদক, মোহনা টিভির নরসিংদী (দক্ষিণ) প্রতিনিধি মোঃ রেজাউল করিম যুগ্ম-সাধারন সম্পাদক, দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া কোষাধ্যক্ষ, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মোঃ মনিরুজ্জামান সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, দৈনিক দেশের কন্ঠের মাধবদী প্রতিনিধি মোজাম্মেল হক দিনার দপ্তর সম্পাদক, জাগরনী টিভির মাধবদী প্রতিনিধি মোঃ মকবুল হোসেন, সাপ্তাহিক খোরাকের নির্বাহী সম্পাদক মোঃ ফজলুল হক মিলন, দৈনিক এশিয়া বাণীর মাধবদী প্রতিনিধি এড. ফাতেমা বেগম নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। সভাপতিত্ব করেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী। প্রথম অধিবেশনে সাধারন সম্পাদক বিগত বছরের হিসাব উপস্থাপন করেন। পরে সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম) কমিটি বিলুপ্ত ঘোষনা করে মাধবদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিককে দ্বিতীয় অধিবেশনের সভাপতি ঘোষনা করেন।

পরে দ্বিতীয় অধিবেশনের সভাপতি সকল সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি নির্বাচিত করেন। এসময় মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, মোঃ মকবুল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি একে এম ফজলুল হক, দৈনিক সময়ের আলোর নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ আবুল বাশার বাছির, মাধবদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আল আমিন, মোঃ জয়নাল আবেদীন, মাধবদী প্রেসক্লাবের সদস্য অধ্যাপক সেখ সাদী, জিএম ওহাব, সুমন পাল, মোঃ হুমায়ুন কবির ভূইয়া, মোঃ ছবির মিয়া, মোঃ জাকারিয়া, মোঃ হুমায়ুন মিয়া, জি এম মতিউর রহমান উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit