শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২০৯ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রনি (২৬) এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পুনট-মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রনি কালাই উপজেলার গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, রনি মিয়া উপজেলার পুনট বাজারে এক ভুষি মালের দোকানে কাজ করতেন । কাজ শেষে বৃষ্টির মধ্যে সাইকেল যোগে তিনি নিজ বাড়ির উদ্দেশ্য যাত্রা করেন। পথিমধ্যে মোসলেমগঞ্জ আঞ্চলিক সড়কে পৌঁঁছিলে বজ্রপাতের কবলে পথে ঘটনাস্থলেই মারা যান।পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন। পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান বলেও জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/বিকাল ৩:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit