শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

লালমনিরহাটে ২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১১৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলায় এবার জাতীয় ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ১ লাখ ৯২ হাজার ৯৪৫ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় এ তথ্য জানান।আগামী রোববার (১৮ জুন) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১১২৬ টি কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানো হবে।

এতে ৬ থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৩শ ৩৫ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৭১ হাজার ২শ ৮০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫১জন ও ১২ থেকে ৫৯ প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শ ৭৯জন নির্ধারণ করা হয়েছে।সিভিল সার্জন ডা: নির্মলেন্দু রায় জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পুষ্টি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এটি একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার মোট এক হাজার ১শ ২৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

তিনি আরও জানান, এই কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ২ শ ৫২ স্বেচ্ছাসেবী কর্মী কাজ করবে।এছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড ও ভাসমান শিশুদের টিকা খাওয়ানোর জন্য কেন্দ্র চালু থাকবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চলছে বলে জানান তিনি।এসময় লালমনিরহাট জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ,  সিভিল সার্জন অফিসের কর্মকর্তা বৃন্দ ও জেলায় কর্মরত সকল প্রিন্ট ও  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit