সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যুদ্ধের কৌশল বদল রাশিয়ার, এবার ওডেসায় লাগাতার মিসাইল হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। আগে তারা সেনা পাঠিয়ে সম্মুখ সমরে নেমেছিল। এবার সেই পথ থেকে সরে এসে এখন তারা মিসাইল ও ড্রোনের সাহায্যে ইউক্রেনে আক্রমণ চালাচ্ছে। একের পর এক শহর লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হচ্ছে।

এরই ধারাবাহিতকতায় জেলেনস্কির শহরের পর এবার ওডেসায় মিসাইল আক্রমণ চালিয়েছে রাশিয়া। এতে বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়ে গেছে দোকান, বাড়িঘর ও গুদাম।

কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে বুধবার দিনভর ওই বন্দর শহর মিসাইল হামলা হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত তিনজন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে।

ইউক্রেনের অভিযোগ, ওডেসার গুদাম, দোকান, বাড়ি এবং স্কুলে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, প্রতিটি ভবন সম্পূর্ণ ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

ওডেসা বন্দর শহরকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছিল। গত জানুয়ারিতে ইউনেসকো জানিয়েছে, শহরটি বিপদগ্রস্ত।

ওডেসার পাশাপাশি দনেৎস্ক অঞ্চলেও বুধবার লাগাতার মিসাইল আক্রমণ করেছে রাশিয়া। সেখানেও অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছোটবেলার শহর ক্রিভি রিহে মিসাইল হামলা চালানো হয়।

কিয়েভেও প্রতিদিন ড্রোন এবং মিসাইলের সাহায্যে আক্রমণ চালানো হচ্ছে। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে কিয়েভে মিসাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করা সম্ভব হচ্ছে।

এদিকে বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র পৌঁছে গেছে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা জানান তিনি।

লুকাশেঙ্কো জানিয়েছেন, যে মিসাইল এবং বোমা তাদের হাতে এসেছে তা হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে অন্তত তিনগুণ বেশি শক্তিশালী। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ানডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit