বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোসহ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা পর্তুগালের অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে’ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা বিশ্বকাপে ইরানের পতাকা নিষিদ্ধ পলাশপুর জোন ৪০ বিজিবির উদ্যােগে  ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। ফুলবাড়ী ২৯ বিজিবির মোহনপুর সীমান্তে চোরাচালান অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৬ হাজার টাকার মাদক আটক॥ দুর্নীতি ‘জিরো টলারেন্সে’ আনতে কাজ করে যাচ্ছি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নওগাঁয় সড়ক দূর্ঘটনায় শিক্ষিকার প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু ডেপুটি স্পীকারের নির্দেশে, দুর্গাপুরে পরিচ্ছন্ন অভিযান আটোয়ারীতে ভূমিসেবা মেলা শুরু

নওগাঁয় ২০৬ ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার পেলেন বিনামূল্যে হাঁস-ভেড়া

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আত্মসামাজিক ও জীবনমানোন্নয়নে লক্ষ্যে নওগাঁয় সুফলভোগী ২০৬ পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস ও ভেড়া বিতরণ করা হয়েছে। সুফলভোগী ২০৬ পরিবারের মধ্যে ১১৬ জনকে ২০টি করে হাঁস ও ৯০ জনকে ২টি করে ভেড়া দেওয়া হয়।  বুধবার দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ চত্বরে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে এসব হাঁস ও ভেড়া বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়ন মুখী মূল স্রোতে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষের আত্মসামাজিক ও মানোন্নয়নসহ স্বনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, এসব হাঁস ও ভেড়া পালনের মাধ্যমে মানুষের আত্মসামাজিক ও জীবন মানোন্নয়নের পাশাপাশি ওই এলাকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। এ ছাড়া কর্মসংস্থানের ফলে নারীর আয় বাড়বে এবং ক্ষমতায়ন ঘটবে। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুন ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit