রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

অত্যাবশক পরিষেবা বিল প্রত্যাহার করুন: স্কপ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৬৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : অত্যাবশক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহারের দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের অনুপস্থিতে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) এ. এস. এম. কাসেম।

স্মারকলিপিতে স্বাক্ষর প্রদানের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ সুরমান আলী, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি সিকান্দর আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা আহ্বায়ক আবু জাফর, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর মহানগর সভাপতি গিয়াস আহমদ, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক ছাদেক মিয়া, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সম্পাদক ইউনুস মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক ত্রাবিদ দেবনাথ, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি এ.কে আজাদ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ জেলা সভাপতি কে.এ কিবরিয়া চৌধুরী প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল ২০২৩ বাংলাদেশের জাতীয় সংসদে বা,জা,স বিল নং ১২/২০২৩ উত্থাপিত হয়েছে। যদিও এই বিলে অত্যাবশক পরিষেবা বলতে ১৮টি সেক্টরকে উল্লেখ করা হয়েছে কিন্তু সাধারণভাবে সকল সেক্টরের শ্রমিকদের মধ্যে আতংক তৈরি হয়েছে যা তাদের উপর কাজের চাপ, নিপীড়ন ও বঞ্চনা আরও বাড়বে কিন্তু প্রতিবাদ করার কোন সুযোগ বা অধিকার থাকবে না। স্বাধীন বাংলাদেশে নিবর্তনমূলক এই আইন স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করবে। স্মারকলিপিতে সংসদ নেতা হিসেবে ভবিষ্যতের গণতান্ত্রিক শ্রম পরিস্থিতির স্বার্থে এই বিল প্রত্যাহারে প্রধানমন্ত্রীর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit