সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৮ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জুন) বিকেলে জেলা সিজিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১৮ জুন জেলায় ২হাজার ৪৬০ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৮৯৬ জন এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৮ হাজার ৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। 
সিভিল সার্জন ডা: আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার বলেন- গতবার ৬-১১ মাস বয়সি শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ১৪৯ জন। এর বিপরীতে ৩৩ হাজার ১১৬ জনকে ‘এ’ প্লাস ক্যাম্পেইন করা হয়। এছাড়া ১২-৫৯ মাস বয়সি শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ১০ হাজার ৭৩১ জন। এর বিপরীতে ৩ লাখ ৯ হাজার ২৭৬ জনকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit