বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

আবারও অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চেষ্টায় বিএনপি: কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিদেশি শক্তি দিয়ে বিএনপি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু দেশবিরোধী ষড়যন্ত্রের জবাব দেবে আওয়ামী লীগ। বিএনপি না এলেও সংবিধান অনুযায়ী হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন।

বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তেল, পেঁয়াজসহ দ্রব্যমূল্য কমতে শুরু করেছে।  বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পতনের হুমকি দিয়ে লাভ নেই। সাহস থাকলে সরকার পতনের দিন তারিখ দেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বসাতে চাইলে আওয়ামী লীগ বসে বসে ললিপপ খাবে না বলে মন্তব্য করেন কাদের।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আমরা বেঁচে থাকতে ওই তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। আওয়ামী লীগ পরাজিত হলে তারা (বিএনপি) বলবে, নির্বাচন নিরপেক্ষ হয়েছে। অথচ সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে তারা কখনো পরাজয় মেনে নেবে না! কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়; নির্বাচনে বাধাদানকারী বিএনপির বিরুদ্ধে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit