মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

দুর্গাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১১০ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ডন বস্কো কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রুহু, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সবুজ মিয়া প্রমুখ। বিরিশিরি ইউনিয়ন একাদশ বনাম কুল্লাগড়া ইউনিয়ন একাদশের মধ্যে উদ্বোধনী খেলায় বিরিশিরি ইউনিয়ন জয়লাভ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit