সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে চালক নিহত-আহত ০৩

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১৩ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ভ্যানকে সাইড দিতে গিয়ে  একটি মালবাহী ভটভটি উল্টে চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছে।  শনিবার সকালে আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কে বাইপাস চৌরাস্তার মোড় এলাকায় এ র্দূঘটনা ঘটে। নিহত ট্রলিচালক মাহবুব হোসেন(১৮) আত্রাই সোনাইডাঙ্গা গ্রামের মোঃ ফজলুর রহমান (রস্তম) এর ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন, উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল (৪৫), সদুপুর গ্রামের মৃত আদেশ আলীর ছেলে মোফাজ্জল (৫০) এবং দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে ভটভটিটি মালামাল নিয়ে নাটোরের নলডাঙ্গা থেকে উপজেলার কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিল। এসময় উপজেলার নওগাঁ-নাটোর সড়কের বিহারীপুর নামক স্থানে চার মাথার মোড়ে দুই দিক থেকে আসা ভ্যানকে সাইড দিতে গিয়ে ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক মাহাবুব নিহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বুসরা আক্তার বলেন, আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল এখানে চিকিৎসাধীন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit