বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

লালমনিরহাটের তীব্র তাপদাহের পর নামলো স্বস্তির বৃষ্টি

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১৪৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কয়েকদিনের টানা তাপদাহ ও তীব্র গরমের অবসান ঘটিয়ে অবশেষে নামলো  স্বস্তির বৃষ্টি। জেলা জুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তীব্র গরমে মেলেছে স্বস্তি। কয়েকদিন ধরে এই জেলায় তীব্র তাপদাহ বয়ে চলেছে। শুক্রবার (৯ জুন) সকাল থেকে লালমনিরহাট সদর,আদিতমারী, কালীগঞ্জ,হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় শুরু হয় ঝড় ও বৃষ্টি। এতে জনজীবনে স্বস্তির দেখা মিলেছে।

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, শুক্রবার সকাল ৯ টায় কুড়িগ্রাম-লালমনিরহাটের  বিভিন্ন এলাকায় প্রায় ৪৯ মিনিট বৃষ্টিপাত হয়। এ সময় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রচন্ড গরম আর রোদের ১০ দিন পর বৃষ্টি নামলো। এই বৃষ্টিতে অনেক মানুষ উপকৃত হলো।

হাতীবান্ধা উপজেলার কৃষক বাবর মিয়া বলেন,আমন ধান লাগানোর জন্য ধানের বীজতলা করেছি।  বৃষ্টি না হওয়ার কারণে ধান গজায়নি। কিছু কিছু গজালেও রোজার তাপে মরে যাচ্ছে। এখন বৃষ্টি হলো হয়তো বীজতলা একটু ভালো হতে পারে। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বাসিন্দা রাহিবুল ইসলাম টিটুল বলেন, দশ- বারো দিনের রোদের তীব্রতা আর ভ্যাপসা গরম এদিকে লোডশেডিংয়ে জীবন বিপর্যয় হয়ে পড়েছিল।  আজ একটু বৃষ্টিতে স্বস্তি ফিরে এলো।

লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, এ যেন নদীতে ডুবে যাওয়ার আগে বেঁচে থাকার জন্য পাওয়া এক টুকরো গাছের ডাল। গত কয়েকদিনে যেভাবে তাপ ছড়াচ্ছিল তাতে করে মানুষের বেঁচে থাকাটাই যেন অসম্ভব হয়ে পড়েছিল। আজ এই স্বস্তির বৃষ্টি সকলের মধ্যে প্রানের সঞ্চার এনে দিল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit