রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা টিআরপি ২০২৩ বাতিলের দাবিতে মানববন্ধন 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রস্তাবিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা টিআরপি ২০২৩ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা কর আইনজীবী সমিতি।বুধবার (৭ জুন) দুপুর ১২টায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভেকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. আজিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এডভোকেট মো. আবুল ফজল, মো. শফিকুর রহমান, সিরাজুল হোসেন আহমদ, সমর বিজয় সী শেখর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, এডভোকেট সজল কুমার রায়, সাবেক যুগ্ম সাম্পাদক এডভোকেট সুব্রত কুমার রায়, সমাজ কল্যাণ সম্পাদক মো. মাজহারুল হক, পাঠাগার সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ রিপন, কোষাধ্যক্ষ কাওছার মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান সেগুল, হাছনু চৌধুরী, কাজী আরিফুল হাসান, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত, মো. বাহা উদ্দিন বাহার, মো. কামাল আহমদ, ইফতিয়াক হোসেন মনজু, মো. মওদুদ আহমদ, আসাদুর রহমান তারেক, এ এস এম মুবিনুল হক শাহীন, জাহানজেব জিন্নাহ, মখলিছুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজেটে সরকারের সরলতার সুযোগ নিয়ে এস আর ও নং ১৬৮ আইন/আয়কর/২০২৩, টেক্স রিটার্ন প্রপার টিআরপি ২০২৩ প্রকাশ হয়েছে। এই আইনটি বাস্তবায়িত হলে কতিপয় অসাধু মধ্যস্বত্ত্বভোগীদের একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি হবে এবং সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। বক্তারা এই কালো বিধিমালা অবিলম্বে বাতিল করে অংশীজনদের সাথে আলোচনা করে কর বান্ধব আইন তৈরি করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। 

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit