বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

কসবায় বিএসএফের গুলিতে আহত ২ বিজিবি’র পক্ষ থেকে কড়া প্রতিবাদ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালানোর ঘটনায় কড়া প্রতিবাদ করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে হওয়া পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ বিএসএফ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ায় প্রতিবাদ জানায় আজম আলী ও ইকবাল ভুইয়া।  এতে ক্ষুব্ধ হয়ে বিএসএফ ছররা গুলি ছুড়ে। পরে এ নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশিক হাসান উল্লাহ, বিএফএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কল্যাণ সিং নেগি উপস্থিত ছিলেন। এ ঘটনায় একটি প্রতিবাদ লিপিও পাঠানো হয়েছে বলে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit