শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ

দুর্গাপুরে সেপটিক ট্যাংকের গ্যাসে শ্রমিকের মৃত্যু

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৭১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় আরজ আলী (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৬ জুন) দুপুরে পৌর শহরের উৎরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক আরজ আলী উপজেলার পলাশকান্দি গ্রামের রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের উৎরাইল এলাকার রমজান মিয়ার বাড়ি নির্মাণের কাজ করছেন তিনি। কয়েক দিন আগে ওই বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাজ শেষ হয়। আজ দুপুরে ওই ট্যাংকের সাটারিংয়ের কাঠ খুলতে ট্যাংকিতে নামেন নির্মান শ্রমিক আরজ আলী ও তার সহকর্মী।

এ সময় সেখানকার বিষাক্ত গ্যাসক্রিয়া ও তীব্র গরমে জ্ঞান হারিয়ে ফেলেন আরজ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন তাকে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সেপটিক সাটারিংয়ের কাঠ খুলতে আরজ আলী ট্যাংকের নিচে নামে। ট্যাংকে গ্যাসের সৃষ্টি হওয়ায় কারণেই তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুন ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit