সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে থানা চত্বরে ও‘সির উদ্যোগে বৃক্ষ রোপন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১১৮ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদের উদ্যোগে থানা চত্বরে ফলজ বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার (০২ জুন) দুপুরে ওসি আসাদুজ্জামান ল্যাংড়া,ফজলী, হিমসাগর, খিরসাপাত,নাগ ফজলী,আম্রপালী, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম গাছের চারা থানা চত্বরের পতিত জমিতে রোপন করেন। ফলজ বৃক্ষ রোপনকালে থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন কোথাও এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। তিনি ফাঁকা জায়গা গুলোতে চাষাবাদের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তাই থানা চত্বরের খালি জায়গা কাজে লাগাতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।  গাছপালা প্রকৃতির সৌন্দর্য্যবর্ধন,পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমরা জমি পতিত না রেখে যে যেখানে পারি ফলজ ও বনজ বৃক্ষ  রোপন করি।তিনি আরোও বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ থানা চত্বরে ভিতরে অবস্থিত আমগাছের পাঁকা আম খেতে পারে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit