মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নওগাঁয় শিশু সুরক্ষায় বিচারক প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১২৫ Time View

নওগাঁ প্রতিনিধি : শিশু সুরক্ষায় বাংলাদেশের বিচারিক ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় ‘শিশু আইন-২০১৩’ ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথভাবে এ কর্মশালা আয়োজন করেছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল বিচারক অংশগ্রহণ করছেন। কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

সিনিয়র জেলা ও দায়রা জজ ছাড়াও দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাইদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit