মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

দুর্গাপুরে অভিভাবক সমাবেশ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৮৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কিশোর-কিশোরী ক্লাবের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা শুরু হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে পৌর শহরের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রকল্পের জেন্ডার প্রমোটার মো. শাহিন মিয়ার সঞ্চলনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। অন্যদের মধ্যে আলোচনা করেন, সাংবাদিক আল নোমান শান্ত, সংগীত শিক্ষক প্রিয়াঙ্কা সাহা, আবৃত্তি শিক্ষক রাবিয়া খাতুন নীলা সহ অন্যান্য অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/বিকাল ৪:৫৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit