সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নেশায় বুঁদ কিম জং উন, ওজন বেড়ে ১৪০ কেজি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মদ আর সিগারেটে ‘বুঁদ’ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন? ওজন বেড়ে হয়েছে প্রায় ১৪০ কেজি! সম্প্রতি কিম জং উনের এমন একটি ছবি প্রকাশ্যে এসেছে। মুখে সিগারেট, গোলগাল মুখ। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে ছবিটি প্রকাশিত হয়েছে সেটি উত্তর কোরিয়ার নেতার। শুধু তাই-ই নয়, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারাও বিষয়টি নাকি নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির রিপোর্টকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে ওই ব্যক্তিকে কিম বলেই উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির দাবি, কিমের জীবনযাপনের ধরন অনেকটাই বদলে গিয়েছে। তিনি নাকি ‘দুষ্টচক্রে’ পড়েছেন। সারারাত ধরে মদ এবং ধূমপানে ডুবে থাকছেন। মাঝেমধ্যেই কিমের স্বাস্থ্য নিয়ে নানা রকম তথ্য প্রকাশ্যে আসছে। দক্ষিণ কোরিয়াও তার স্বাস্থ্য নিয়ে নানা রিপোর্ট প্রকাশ করে মাঝেমধ্যেই। এর আগে কিমের একটি ছবি প্রকাশ্যে এসেছিল। 

গত ১৬ মে একটি জনসভায় কিমকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। চোখের নিচে কালো দাগ ধরা পড়েছিল। তেমনই একটি ছবি প্রকাশ্যে আসায় কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনা বেড়েছিল। যদিও পরবর্তীকালে কিমকে সামরিক মহড়াতেও দেখা গিয়েছিল। ফলে সদ্য প্রকাশিত ছবিটি কি কিমের, না কি অন্য কারও, তা নিয়েও শঙ্কা রয়েই গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit