বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

রাঙামাটির বরকলে বজ্রাঘাতে আহত-৩; মারাগেছে গবাধি পশু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৩১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বরকলে বজ্রপাতের আঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, আনসার ভিডিপি সদস্য মোঃ সুলতান (৫৭), মোঃ হেলাল উদ্দিন (৪২), মোছাঃ পারভীন আক্তার (৬০)। তারা সকলেই ভূষণছড়া এলাকার বাসিন্দা। বুধবার দিবাগত সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এই দূর্ঘটনা ঘটে।আহত সুলতানের ছেলে জাকির হোসেন জানিয়েছেন, বিকেলের পর থেকেই বজ্রপাত শুরু হলে তার বাবাসহ গ্রামের আরো কয়েকজন বাড়ির অদূরে একটি চায়ের দোকানে আশ্রয় নেন।

সন্ধ্যা সাড়ে ছয়টার সময় বিকট শব্দের একটি বজ্রপাত আঘাত হানে তাদের কাছেই। এতে করে একটি গরু ঘটনাস্থলেই মারা যায় এবং বজ্রপাতের আঘাতে উপরোক্ত তিনজন আহত হয়।ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের উদ্যোশ্যে রওয়ানা দিয়েছেন বলে জানিয়েছেন আহত সুলতানের স্বজন জাকির হোসেন।এদিকে, স্থানীয়রা জানিয়েছেন বজ্রপাতের কারনে বিভিন্ন এলাকায় স্থানীয়দের বাড়ির সোলার সিস্টেমসহ ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট হয়ে গেছে।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit