মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

সিএনজি পাম্পে হামলার প্রতিবাদে ২’শতাধিক ট্যাংকলরি নিয়ে প্রতিবাদ মিছিল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২০১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট পেট্রোল ও সিএনজি পাম্পগুলোতে নিরাপত্তাহীনতা ও সিএনজি পাম্পে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে ও ৫ দফা দাবিতে নগরীতে ২’শতাধিক ট্যাংকলরি নিয়ে প্রতিবাদ মিছিল বেরা করা হয়। বুধবার (৩১ মে) প্রতিবাদ মিছিলটি নগরীর চন্ডিপুল থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এসে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. মজিবর রহমানে কাছে ৫ দফা দাবি স্মবলিত স্মারকলিপি প্রদান করেন।প্রতিবাদ মিছিলের পূর্বে বক্তারা বলেন, সিলেটের সিএনজি ও পেট্রোল পাম্পে দীর্ঘদিন ধরেই দুষ্কৃতিকারীরা কোন কারণ ছাড়াই হামলা করে যাচ্ছে। যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। গত ২৬ মে পীরেরবাজার এলাকায় আর রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে হামলা করে সন্ত্রাসীরা। কিন্তু প্রশাসনেক অবগত করার পরও আসামিদের গ্রেফতার করেনি পুলিশ। যার ফলে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীরা আতংকের মধ্যে রয়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন। যে কোনো সময় আবারও হামলা হতে পারে তাদের উপর আশংকা করছেন তারা।

স্মারকলিপিতে দাবি সমূহ হলো, পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মালিক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি। শাহপরান থানার ওসি প্রত্যাহার। ফিলিং স্টেশন ও ট্যাংকলরির থেকে চাঁদা বন্ধ করতে হবে। দাবিগুলো মানা না হলো পেট্রোল পাম্প সিএনজি স্টেশন, ট্যাংকলরি এলপিজি আগামী রোববার (৪ মে) সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করবে।আমিরুজ্জামান চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, ফয়েজ উদ্দিন আহমদ, আলী আহমদ, হুরায়রা ইফতার হোসেন, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, নুরুল ওয়াছে আলতাফি, এডভোকেট নাদিম রহমান, সায়েম আহমদ, মো: ফয়জুল ইসলাম, জুবের আহমদ খোকন, মো: আব্দুল মুমিন, মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, লোকমান আহমদ মাছুম, সিরাজুল হোসেন আহমদ আলমগীর, খান মো: ফরিদ উদ্দিন বাবর, রিয়াদ উদ্দিন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, এনামুল হক রুবেল, আলী আদনান রাফি, আফজাল আহমেদ, মনির হোসনে, আব্দুস শহীদ, দীপ কান্ত দেব, আব্দুল আজিজ, মো: ইকবাল হোসেন, মো: আব্দুল জলিল, হারুনুর রশিদ, মো: রনি আহমেদ, মারুফ রহমান, মো: ইউনুস মিয়া, আখতার ফারুক লিটন, সাজুওয়ান আহমদ, হাজী হোসেন আহমদ, মনিরুল ইসলাম, কাজী মাহবুব হোসেন, আলী আহমদ, স্যার জন রাসু প্রমূখ। 

 

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit