রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মোমেন ফাউন্ডেশন সিলেট’র মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে মোমেন ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন এর উদ্যোগে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে নগরীর ধোপাদিঘীরপার হাফিজ কমপ্লেক্সের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমাদের মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মোমেন ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন এর সভাপতিত্বে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহ ধর্মিনী হলি চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমিন হোসেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সহ সভাপতি সালমা বাসিত, মারিয়ান চৌধুরী মাম্মী, এ জেড. জেবীন রুবা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, ডা. নাজরা চৌধুরী, রোকসানা পারভিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মহি উদ্দিন, আছিয়া সিকদার, সাজেদা পারভিন, সাবিনা সুলতানা, মাধুরী গুন, নাজমা খানম চৌধুরী, হামিদা খানম লনী, সালমা বেগম, জয়মতি, হাসিনা বেগম প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit