মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু।

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে নজিপুর – সাপাহার সড়কের মধইল পল্লীবিদ্যুৎ এর সান্নিকটে এক বাই সাইকেল আরোহীকে গরু বোঝাই ভূটভূটির ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

জানা গেছে পত্নীতলা উপজেলার দিবর ইউপির খান্দই গ্রামের আব্দুল জব্বারের পুত্র হারুন (৬০) সকালে বাড়ি থেকে বাই সাইকেল যোগে কর্মস্থল মধইল বাজারে যাবার সময় মধইল পল্লীবিদ্যুৎ এর সান্নিকটে আসলে একটি গরু বোঝাই ভূটভূটির তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাই সাইকেল আরোহী হারুনের মৃত্যু হয়।       

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ‌‌‌ দেব নিশ্চিত করেছেন।

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit