বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে পোকামাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা, উচ্চপর্যায়ের তদন্ত দাবি উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ?

আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৫ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত ১০ম আন্ত:বিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত ২৭ মে ২০২৩ বিটিভি অডিটোরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র মধ্যে এই  টুর্নামেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ডিইউডিএস-এর বিতার্কিকদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস), পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে।

চ্যাম্পিয়ন দলের বিতার্কিকরা হলেন অর্পিতা গোলদার, মবিন মজুমদার এবং মো. সাদিউর রহমান। ফাইনাল রাউন্ড বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মবিন মজুমদার। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, মডারেটর সহকারী অধ্যাপক তাওহিদা জাহান শান্তা, সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন বিতার্কিকদের সার্বিক সহযোগিতা করেন। এর আগে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নক আউট সিস্টেমে পরিচালিত এই টুর্ণামেন্টে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ এবং সেমিফাইনালে রাজশাহী ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।

উল্লেখ্য, ‘প্লাস্টিক দূষণ সমাধানে-শামিল হই সকলে’ প্রতিপাদ্য ধারণ করে গত ১৬ মে ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৩,/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit